Live update news
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির (Md. Ali Hossain Fakir) গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন'র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনাব মোঃ আলী হোসেন ফকির-কে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।  জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।  তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন। জনাব মোঃ আলী হোসেন ফকির কসোভো ও  আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।  তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

৩ দিন Ago
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নবগঠিত কমিটিতে মো. জানে আলম রনি সভাপতি এবং মো. আল সাইদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস. এম. খোকন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম রনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে পুরো অনুষ্ঠানটি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অগ্রসর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব শুরু থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এবং সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন বাবু। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ খান, ভাইস চেয়ারম্যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং এম. এ. এ. সৌরভ খান, প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ। অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, এই নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটি আগামী দিনে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করবে, পেশাগত মান উন্নয়ন ঘটাবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে।

১ মাস Ago
এইচএসসিতে কৃতিত্বপূর্ণ সাফল্য: অধ্যক্ষের হাত থেকে সম্মাননা পেলেন তাসপিয়া

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ জিপিএ–৫ অর্জনের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে সর্বোচ্চ ফলাফলের নজির স্থাপন করেছে শিক্ষার্থী তাসপিয়া আর ইসলাম। তার এই ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদআনুষ্ঠানিকভাবে তাসপিয়ার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অধ্যক্ষ বলেন ,তাসপিয়ার এই অর্জন শুধু কলেজ নয়, পুরো ক্যান্টনমেন্ট শিক্ষা ব্যবস্থার জন্য গর্বের।অনুসন্ধানে জানা গেছে, তাসপিয়া আর ইসলাম ছোটবেলা থেকেই মেধা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে জিপিএ–৫ অর্জন করেন। সেই ধারাবাহিক সাফল্যের স্বাভাবিক পরিণতিই তার এইচএসসির ফলাফল।তাসপিয়া বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের সন্তান। রাজধানীতে লেখাপড়া করলেও নিজ গ্রামের সঙ্গে তার গভীর সংযোগ ও পরিচয় বজায় রয়েছে।তার বাবা রফিকুল ইসলাম জাকির একজন পরিচিত সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়ের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,তাসপিয়ার অর্জন আমাদের পরিবারের নয়, সকল শুভানুধ্যায়ী ও শিক্ষকদের সম্মিলিত দোয়ার ফসল। তিনি কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তাসপিয়া আর ইসলামের এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে

১ মাস Ago
বাইডেনকে দুষলেও সন্দেহভাজন আফগান নাগরিকের আশ্রয়–আবেদনে অনুমোদন দিয়েছিল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আফগান অভিবাসীকে আশ্রয় দেওয়া নিয়ে বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে যথাযথ যাচাই–বাছাই না করেই ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সরকারের নথিপত্র বিশ্লেষণ করে রয়টার্স জানতে পেরেছে, অভিযোগটি ঠিক নয়। বরং চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই ওই ব্যক্তির আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছে।   ২৯ বছর বয়সী ওই আফগান নাগরিকের নাম রহমানউল্লাহ লাকানওয়াল। তিনি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢোকেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর বাইডেন এই পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর দ্রুতই আফগান সরকারের পতন হয় এবং তালেবান পুরো দেশটির নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো—দুজনই ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। তাঁরা গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাইডেন প্রশাসন যথাযথভাবে পূর্ব ইতিহাস যাচাই না করেই লাকানওয়ালকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল। ক্যাশ প্যাটেল ও জেনিন পিরো—দুজনের কেউই তাঁদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। 

৩ মাস Ago
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস
বিশ্ব

Admin নভেম্বর ২৯, ২০২৫ 0
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির (Md. Ali Hossain Fakir) গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন'র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনাব মোঃ আলী হোসেন ফকির-কে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।  জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।  তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন। জনাব মোঃ আলী হোসেন ফকির কসোভো ও  আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।  তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেব: জামায়াতের প্রার্থী

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া বেতান–ভাতাসহ চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মাওলানা জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিট্যান্ট সেক্রেটারি। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে এক মতবিনিময় মাওলানা সভায় জহিরুল ইসলাম এ মন্তব্য করেন। বাঁশখালী উপজেলায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় হয়েছিল। আজ শনিবার ওই মতবিনিময় সভায় জহিরুল ইসলামের দেওয়া ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।   ভিডিওতে মাওলানা জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন, ‘কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করার জন্য এ ষড়যন্ত্র করছে। আপনার ছেলে, আপনার ভাগনে, আপনার মেয়ে যদি হয়ে থাকত (চাকরিচ্যুত হতো) তাহলে কেমন লাগত। আপনার সে অনুভূতি থাকা উচিত ছিল। আপনি রিজিকে হাত দিয়েছেন, আপনার সন্তান একদিন চাকরিহারা হবেন ইনশা আল্লাহ।’ চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘যিনি বা যাঁরা, গোপনে বা প্রকাশ্যে কারও রিজিকে আঘাত করার জন্য চাকরিচ্যুতি ঘটান; অথবা কারও ব্যক্তিগত সম্মানে আঘাতের জন্য, কারও সম্পদে আঘাত করার জন্য যদি চেষ্টা করেন; আল্লাহ তাঁদের বিচার করবেন।’ বাঁশখালী উপজেলার শাখা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম এ মতবিনিময় সভার সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শহিদুল মোস্তাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ প্রমুখ। মতবিনিময় সভার এ বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে মাওলানা জহিরুল ইসলামের মুঠোফোনে অন্তত পাঁচবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। এরপর খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।  

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ সাফল্য: অধ্যক্ষের হাত থেকে সম্মাননা পেলেন তাসপিয়া

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ জিপিএ–৫ অর্জনের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে সর্বোচ্চ ফলাফলের নজির স্থাপন করেছে শিক্ষার্থী তাসপিয়া আর ইসলাম। তার এই ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদআনুষ্ঠানিকভাবে তাসপিয়ার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অধ্যক্ষ বলেন ,তাসপিয়ার এই অর্জন শুধু কলেজ নয়, পুরো ক্যান্টনমেন্ট শিক্ষা ব্যবস্থার জন্য গর্বের।অনুসন্ধানে জানা গেছে, তাসপিয়া আর ইসলাম ছোটবেলা থেকেই মেধা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে জিপিএ–৫ অর্জন করেন। সেই ধারাবাহিক সাফল্যের স্বাভাবিক পরিণতিই তার এইচএসসির ফলাফল।তাসপিয়া বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের সন্তান। রাজধানীতে লেখাপড়া করলেও নিজ গ্রামের সঙ্গে তার গভীর সংযোগ ও পরিচয় বজায় রয়েছে।তার বাবা রফিকুল ইসলাম জাকির একজন পরিচিত সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়ের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,তাসপিয়ার অর্জন আমাদের পরিবারের নয়, সকল শুভানুধ্যায়ী ও শিক্ষকদের সম্মিলিত দোয়ার ফসল। তিনি কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তাসপিয়া আর ইসলামের এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে

টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা হিসেবে দ্বিস্তরভিত্তিক কাঠামোর কথা আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হওয়ার পথে। পরিবর্তে, আইসিসি ২০২৭–২৯ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে একটি ওয়ার্কিং গ্রুপ, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ, এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেছে। প্রস্তাব অনুমোদিত হলে দ্বিস্তর কাঠামো বাতিল এবং সকল টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে পরবর্তী চক্র আয়োজন করা হবে। এছাড়া বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই স্তরের টেস্ট ধারণা বহুদিন ধরে আলোচনায় থাকলেও অর্থনৈতিক ও খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা নিয়ে দ্বিধার কারণে তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান বড় দলের সঙ্গে খেলার সুযোগ কমে যাওয়ার আশঙ্কায় এর বিরোধিতা করেছে। নতুন পরিকল্পনায় আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। প্রতিটি দলকে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে, তবে সেই সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। আইসিসি জানিয়েছে, এতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকবে এবং ছোট দেশগুলোর জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে। ওয়ানডে ফরম্যাটেও কিছু পরিবর্তন হতে পারে। ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালু হতে পারে। নতুন লিগ কত দল নিয়ে এবং কোন পদ্ধতিতে আয়োজন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৮ সাল থেকে এটি শুরু হতে পারে। আইসিসি এছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোও পরিবর্তনের কথা ভাবছে, যেখানে অলিম্পিকের মতো বৈশ্বিক বাছাইপর্বে সহযোগী ও পিছিয়ে থাকা পূর্ণ সদস্যরাও অংশ নিতে পারবে। পরবর্তী বছরের শুরুর দিকে আইসিসির সভায় এসব প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে আলু উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন
প্রথমবারের মতো দেশে আলু উৎসব হবে ডিসেম্বরে

আলুর নানামুখী ব্যবহার, রপ্তানি ও প্রক্রিয়াকরণ বাড়াতে প্রথমবারের মতো দেশে আলু উৎসব আয়োজন করা হয়েছে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হবে এ উৎসব। এতে ৬৬টি স্টলে আলুবীজ উৎপাদনকারী, অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, সার সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান, আলু হতে প্রক্রিয়াজাতকৃত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করবে। এ ছাড়া অভিজ্ঞ শেফ দ্বারা আলুর তৈরি খাবার—যেমন আলু পরোটা, আলু পুরি, আলু শিঙাড়া, আলুর চপ, আলুর বুন্দিয়া, আলুর পায়েস, আলুর লুচি, আলুর চটপটি, আলুর হালুয়া, ফ্রেঞ্চফ্রাই ইত্যাদি মেলাস্থলে তৈরি ও বিপণন করা হবে।   আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে আলু উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান প্রতিবছর ৬ থেকে ৭ লাখ টন আলু বিদেশে রপ্তানি করে থাকে। যেখানে বাংলাদেশ ২০২৫ সালে সর্বোচ্চ আনুমানিক ৭২ হাজার টন আলু রপ্তানি করেছে। আলু রপ্তানির পরিমাণ কীভাবে পার্শ্ববর্তী দেশের পর্যায়ে উন্নীত করা যায়, তা নিয়ে এই আন্তর্জাতিক মেলার প্যানেল অধিবেশনে আলোচনা করা হবে। সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে আলুর প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ যেখানে ৭ শতাংশ, সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ খাবার আলু প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত হয়। এই আলু প্রক্রিয়াকরণ শিল্পকে সক্ষম করে ক্রমান্বয়ে ৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়। এ আয়োজনে সারা দেশ থেকে ৫ শতাধিক কৃষক, আলু ব্যবসায়ী, আলু রপ্তানিকারক, আলুবীজ উৎপাদনকারী, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কৃষিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, চেম্বার বা অ্যাসোসিয়েশন নেতাসহ সাধারণ দর্শনার্থী অংশগ্রহণ নেবেন বলে আয়োজকেরা জানান। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সমাপনী অনুষ্ঠানে আলু বেশি উৎপাদন হয় দেশের এ ধরনের ১০ জেলা থেকে ১০ জন আলুচাষিকে সম্মাননা দেওয়া হবে।  

বাংলাদেশ

Recommended posts

রাজনীতি

View more
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
Admin ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নবগঠিত কমিটিতে মো. জানে আলম রনি সভাপতি এবং মো. আল সাইদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস. এম. খোকন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম রনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে পুরো অনুষ্ঠানটি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অগ্রসর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব শুরু থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এবং সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন বাবু। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ খান, ভাইস চেয়ারম্যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং এম. এ. এ. সৌরভ খান, প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ। অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, এই নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটি আগামী দিনে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করবে, পেশাগত মান উন্নয়ন ঘটাবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে।

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
Admin নভেম্বর ২৯, ২০২৫ 0

‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ–ও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন।   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা-কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক রহমান দেশে ফিরতে পারেন। এ পরিস্থিতিতে আজ সকালে তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাঁর ওই পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দলমত–নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বতো সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ‘দেশ–বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাঁদের উচ্চমানের পেশাদারত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।   ‘সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে পরিবারের: মাহদী আমিন
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে পরিবারের: মাহদী আমিন
Admin নভেম্বর ২৯, ২০২৫ 0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আজ শনিবার এ কথা জানিয়েছেন। এদিকে আজ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছে বিএনপি।   দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন লিখেছেন, ‘আমরা যতটুকু শুনেছি, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার।’ মাহদী আমিন আরও লিখেন, ‘এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।’ এ জন্য সেখানে নিতে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।   মাহদী আমিন লিখেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তাঁর চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে মাহদী আমিন প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন লন্ডনে যে হাসপাতালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Follow us

Trending

টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ
টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা হিসেবে দ্বিস্তরভিত্তিক কাঠামোর কথা আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হওয়ার পথে। পরিবর্তে, আইসিসি ২০২৭–২৯ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে একটি ওয়ার্কিং গ্রুপ, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ, এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেছে। প্রস্তাব অনুমোদিত হলে দ্বিস্তর কাঠামো বাতিল এবং সকল টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে পরবর্তী চক্র আয়োজন করা হবে। এছাড়া বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই স্তরের টেস্ট ধারণা বহুদিন ধরে আলোচনায় থাকলেও অর্থনৈতিক ও খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা নিয়ে দ্বিধার কারণে তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান বড় দলের সঙ্গে খেলার সুযোগ কমে যাওয়ার আশঙ্কায় এর বিরোধিতা করেছে। নতুন পরিকল্পনায় আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। প্রতিটি দলকে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে, তবে সেই সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। আইসিসি জানিয়েছে, এতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকবে এবং ছোট দেশগুলোর জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে। ওয়ানডে ফরম্যাটেও কিছু পরিবর্তন হতে পারে। ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালু হতে পারে। নতুন লিগ কত দল নিয়ে এবং কোন পদ্ধতিতে আয়োজন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৮ সাল থেকে এটি শুরু হতে পারে। আইসিসি এছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোও পরিবর্তনের কথা ভাবছে, যেখানে অলিম্পিকের মতো বৈশ্বিক বাছাইপর্বে সহযোগী ও পিছিয়ে থাকা পূর্ণ সদস্যরাও অংশ নিতে পারবে। পরবর্তী বছরের শুরুর দিকে আইসিসির সভায় এসব প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নভেম্বর ২৯, ২০২৫

জাতীয়
শিক্ষা
খেলাধুলা
বাণিজ্য
বিশ্ব